স্বপ্ন ফেরিওয়ালা
স্বপ্ন ফেরিওয়ালা মোঃ জাকিরুল ইসলাম আমি এক ফেরিওয়ালা ভাই স্বপ্ন ফেরি করে বেড়াই। হরেক রকম স্বপ্ন বেচি আমি কাউকে দেবনা স্বপ্ন করতে চুরি। স্বপ্ন দেখতে হলে স্বপ্ন দেখার সাহস চাই। আমার স্বপ্ন কিনতে হলে আস্ত পাগল হওয়া চাই। শিশুদের সোনালী শৈশব চুরি করে বানায় নির্বোধ গ্রন্থবিদের দল। সুকৌশলে ছাত্রদের স্বপ্ন চুরি করে অস্ত্র তুলে দেয় রাজনীতির কল। অকূল পাড় দেখে সবার লাগে ভয় মাঝি বেটা হাল ছেড়ে বাজায় বগল । প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা চুরি যায় স্বপ্ন জাতির চেতনা। রাজনীতিবিদ হতে লাগে না যোগ্যতা চাকুরীতে চাই অনেক অনেক অভিজ্ঞতা। শিক্ষা প্রতিষ্ঠান এখন সার্টিফিকেটের কারখানা সেথায় শিক্ষা ছাড়া সবই মেলে ব্যবসাটা রমরমা। দপ্তরে ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফটকে থাকে না সেবার তালিকা । এখন ঘুষ কেউ চায় না ধরে মিষ্টি খাওয়ার বায়না। শিক্ষা বাজারের সেরা পণ্য ব্যবসায়ীর মনটা অতি নগন্য। বিদ্যালয় শিক্ষার সাইনবোর্ড লাগিয়ে ধন্য কোচিং এ রয়েছে বরেণ্য শিক্ষক সৈন্য। স্কুল-কলেজে কিছুই শেখানো যায় না প্রাইভেটে দায়িত্বের বোঝ...