স্বপ্ন ফেরিওয়ালা

 

   স্বপ্ন ফেরিওয়ালা

মোঃ জাকিরুল ইসলাম

 

আমি এক ফেরিওয়ালা ভাই

স্বপ্ন ফেরি করে বেড়াই।

হরেক রকম  স্বপ্ন বেচি আমি

কাউকে দেবনা স্বপ্ন করতে চুরি।

স্বপ্ন দেখতে হলে

স্বপ্ন দেখার সাহস চাই।

আমার স্বপ্ন কিনতে হলে

আস্ত পাগল হওয়া চাই।

শিশুদের সোনালী শৈশব চুরি করে

বানায় নির্বোধ গ্রন্থবিদের দল।

সুকৌশলে ছাত্রদের স্বপ্ন চুরি করে

অস্ত্র তুলে দেয় রাজনীতির কল।

অকূল পাড় দেখে সবার লাগে ভয়

মাঝি বেটা হাল ছেড়ে বাজায় বগল ।

প্রতিদিন চুরি যায় মূল্যবোধের সোনা

চুরি যায় স্বপ্ন জাতির চেতনা।

রাজনীতিবিদ হতে লাগে না যোগ্যতা

চাকুরীতে চাই অনেক অনেক অভিজ্ঞতা।

শিক্ষা প্রতিষ্ঠান এখন সার্টিফিকেটের কারখানা

সেথায় শিক্ষা ছাড়া সবই মেলে ব্যবসাটা রমরমা।

দপ্তরে ঘুষ ছাড়া ফাইল নড়ে না

ফটকে থাকে না সেবার তালিকা ।

এখন ঘুষ  কেউ চায় না

ধরে মিষ্টি  খাওয়ার বায়না।

শিক্ষা বাজারের সেরা পণ্য

ব্যবসায়ীর মনটা অতি নগন্য।

বিদ্যালয় শিক্ষার সাইনবোর্ড লাগিয়ে ধন্য

কোচিং এ রয়েছে বরেণ্য শিক্ষক সৈন্য।

স্কুল-কলেজে কিছুই শেখানো যায় না

প্রাইভেটে দায়িত্বের বোঝা নামতেই চায়না।

ছিঃছিঃ লজ্জায় প্রাণ বাঁচে না

শিখন মূল্যায়ণ ঠিক মত হয় না।

প্রাইমারীর শিক্ষক থাকে বাড়ি বসে

শিক্ষার্থীরা সদা পথ পানে চেয়ে থাকে।

জাতির সাথে এ ধরনের নোংরা খেলা

বিবেকহীনের মত করে তারা সারাবেলা।

ল্যাবে কম্পিউটার অযত্নে নষ্ট হয়

সরকারের কতশত দুর্ণাম হয়।

কম্পিউটার ল্যাবে আছে তালা

জাতিও পিছিয়ে রবে ভেবনা।

তদারকি করতে এত কেন ভয়

ঘুরে দাড়াবার এইতো সময়।

চেনা চেনা মুখ তবুও অচেনা

লুঙ্গি পরা সভাপতি আর চলে না।

নিলামে উঠেছে আমার প্রিয় দেশ

শিক্ষাঙ্গনে রাজনীতি জমেছে বেশ।

জাতি গঠন করে যে শিক্ষক

সমাজে তিনি আজ লাঞ্চিত।

ছাত্র পরীক্ষায় করলে ফেল

অদ্ভুদ আচরণ করে উর্দ্ধতন মহল।

মাথা থাকে সবারই ধরে

ঝঁকিও না মাথা কারও ভয়ে।

খরচের ভয়ে নেই আধুনিক সুবিধা

শুধুই কি চক মার্কারে চলছে এ দুনিয়া।

উন্নত কন্টেন্ট রয়েছে অনলাইনে

শিক্ষা ব্যবস্থা আজও কি জানি কী ভাবে?

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েবসাইট দরকার

শিক্ষা কন্টেন্ট আপলোড দিবে সব মাষ্টার।

অনলাইন ভিত্তিক ফলাফল হবে

দেশে কবে এই পদ্ধতি চালু হবে।

নানা পরীক্ষায় ফেল করে শিক্ষার্থী

ফাইনাল ফলাফলে দেখারা মত কীর্তি।

বিএড কোর্সের নামে চলে প্রহসন

সেথায় নেই কোনো নিয়মের শিকল।

অবোধ মন তোরে আর কি যে বলি

কারা কৌশলৈ খুড়ল শিক্ষার সমাধি।

পারব না বেঁচতে আমার মাথা

সুশিক্ষাই পারে বাঁচাতে এ ধরা।

শুনেছি গণমাধ্যম নাকি নিরপেক্ষ

পারবে কি তারা বাঁচাতে মৃত অন্তর।

বিশ্বগ্রামে শিক্ষাঙ্গনে অন্যরা কোডিং শেখে

পাঠক্রম পরিবর্তনে অভিভাবকেরা রাস্তায় নামে।

যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে শিক্ষা ব্যবস্থা

আমরা কেন রাখছি না একটু আস্তা ।

প্রচলিত পরীক্ষা নাই বটে

মূল্যায়ণ হবে ক্ষণে ক্ষণে।

বিদেশী বইগুলো আগে পড়ুন

তারপরে প্রয়োজনে মাঠে নামুন।

জানি আছে আমাদের অনেক ত্রুটি

আঁধারে পরে আছে আলোক রশ্মি।

পরীক্ষা না থাকায় বাসায় পড়ে না

বাসায় থেকে নাচে তাইরে নাইরে না।

স্বপ্ন দেখান তাদের হতে হবে বড়

তারাই হবে দেশ জাতির গর্ব।

অনেক গবেষণা করে যেন তারা

জাতি যেন কভু না হয় দিশেহারা।

স্বপ্ন দেখি বলে আমি

হাতের কলম বিক্রি করিনি।

প্রকৃতির সাজে স্বপ্ন সাজাই বলে

পৃথিবীর সৌন্দর্য ধারণ করি বুকে।

স্বপ্নের দেশের মত গড়ব আমাদের পৃথিবী

চল সবাই স্বপ্ন গড়ি, স্বপ্ন দেখি।

আমি এক ফেরিওয়ালা ভাই

স্বপ্ন ফেরি করে বেড়াই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সখির পথে