রাজনীতির মহাকবি
রাজনীতির মহাকবি
মোঃ জাকিরুল ইসলাম
বঙ্গবন্ধু,বিশ্বে বহমান নদীর মত
মহান স্বাধীনতা অমৃত স্রোতের মত।
মিঞা ভাই এই নাম বড় গর্বে ভরা
তোমার স্বপ্নের বাঙ্গালি আমরা।
যৌবন কাটে তার স্বাধীনতা সংগ্রামে
বাংলার মানুষ আর মাতৃভূমির টানে।
হে মহানায়ক স্বাধীনতার সেনানী
আপনি গৌরব স্মৃতির প্রতিচ্ছবি।
মুক্তির পথে তুমি মুক্তিযুদ্ধের পুরাধা
বাংলার ইতিহাস তোমার বীরত্বে গাঁথা।
বঙ্গবন্ধু, তোমার দীপ্তি আলোকিত
বাংলার বীরের চোখে প্রেম ভরিত।
জন্মভূমি জননীর মায়াবন তোমার প্রতিষ্ঠান
এই জলধারায় নৃত্য করি গাই জয়বাংলা গান।
স্বপ্নের আকাশে ,বঙ্গবন্ধু, শতবর্ষের আলোকসূর্য
অবিসংবাদিত নেতা এই বাংলার বাঙ্গালীর গর্ব।
তোমার নামে আজ বাংলার মুকুট উঠে
তোমার গুণগান শুনি বিশ্ববাসীর মুখে।
বাংলাদেশ সমৃদ্ধি ও প্রগতির পথে জ্বালিয়েছে দীপ শিখা
মুজিব ভাই, সুখে দুঃখে পাই যেন তোমার পথের দীক্ষা।
রাজনীতির মহাকবি, তুমি এক অমূল্য রত্ন
আজীবন আমরা স্মরণ করব তোমার বীরত্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন