সখির পথে
সখির পথে
মোঃ জাকিরুল ইসলাম
দাড়িয়ে আছি দু’জন দুটি পাড়ে
পথ হারিয়ে চলে গেছো বহুদূরে
ভবের হাটে তোমায় কোথায় খুঁজি
প্রথম প্রেম তুমি আমার জীবন সাথী।
কোথায় হারিয়ে গেলে এত লোকের ভীড়ে
অনেক সাধনায় তোমায় রেখেছি অন্তরে
জনম জনম ভর তোমায় ভালোবেসেছি
নিরাশার পাখি তোমায় কোথায় খুঁজি।
খুঁজেছি বারে বারে তোমায় নয়ন ভরা জলে
সুখ-দুঃখের স্মৃতি ভাসে ভালোবাসার ঘরে।
মনের ঠিকানায় যেতে হল দেরী
তুমি শ্যামের বাঁশি, রাধারই হাসি।
বুকে কাটা বয়ে অনেক ব্যথা সয়ে
আমায় ছেড়ে চলে গেছ অনেক দূরে।
পেয়ে হারাবার ভয়ে আজও আমার মন কাঁদে
স্বপনের মাঝে রয়েছ তুমি মোর নয়নে নয়নে।
মন এসেছে যে চোখে চোখ রেখে
খুঁজছি তোমায় সেই পথের ধারে
দ্বীপ জ্বেলে পত পানি চেয়ে থাকি
আমি তোমার সখা তুমি আমার সখি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন