প্রেমের গল্প
প্রেমের গল্প
মোঃ জাকিরুল ইসলাম
অভিমানে নীরবতা তো কথা বলবেই
গল্প কথার ছলে সে তো কাছে আসবেই।
সাজিয়েছি ছোটো জীবন তোমাকে নিয়ে
কাছে থাকলে তুমি যাও কেন দূরে চলে।
ভাবিনি তোমায় ছেড়ে দূরে থাকতে হবে
কোন যাদুর মায়াজালে আমাকে ভুলালে।
প্রথম প্রেমের মতো বেহায়া এই মন
চায় অভিসারে হারাতে এখন।
দিবানিশি আছি আমি তোমার কাছাকাছি
চলনা আজ ভালোবেসে কাটাই নিশি।
প্রেম আমাদের বেধেছে ফুল ডোরে
রাখব তোমায় আমার বাহুডোরে।
রেখেছি তোমায় নয়নে নয়নে
দেবোনা তোমায় যেতে দূরে।
এসো এসো কাছে এসো
দূরে দূরে থেকো নাকো।
পথ চেয়ে বসে আছি আসবে কখন
এই ফাল্গুনে হবে যে মধুর মিলন।
মনে রবে চিরদিন প্রেমিকা হয়ে
বেঁধেছি তোমায় প্রেমেরই আবেশে।
তুমি কাছে থাকলে আরো ভালোবাসলে
দুনিয়া ভুলে যাই তোমারই পরশে।
গোলাপী খামে তোমায় চিঠি লিখেছি
বারে বারে তোমার প্রেমে পড়েছি।
রেখেছি তোমায় চোখের এই তারাতে
দেবনা কখনও তোমাকে হারাতে।
স্বপ্নের সাথী তুমি আমার মনের রাণী
কত যে ভালোবাসি কী করে বলি?
আমার সুখের পায়রা তুমি
তোমার কথা গানের মত শুনি।
তোমার ঐ দৃষ্টি লাগে যে মিষ্টি
মন চায় শুধু তোমারই ছবি আঁকি।
এই জীবনে শুধু গান আর হাসাহাসি
সারাজীবন তুমি আমি হাঁটব পাশাপাশি।
জীবনের আঁকা-বাঁকা পথে তোমাকে হাসাতে চাই
চলো ভালোবাসার স্বপ্নে স্বর্গ জীবন সাজাই।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন